রোজায় প্রয়োজন স্বাস্থ্যকর ইফতার এবং সাহরি, যা সহজে তৈরি করা যাবে; স্বাদের সঙ্গে নিশ্চিত করবে স্বাস্থ্য। এমনই একটি ইফতার রেসিপি পটেটো চিজ বল। এটি খেতে বেশ সুস্বাদু ছোট-বড় সবার পছন্দ হবে।
চলুন জেনে নেয়া যাক পটেটো চিজ বল তৈরির রেসিপি-
উপকরণ
- আলু সেদ্ধ- ২ কাপ
- শুকনা মরিচগুঁড়া- আধা চা–চামচ
- লবণ- স্বাদমতো
- গোলমরিচগুঁড়া- আধা চা–চামচ
- পেঁয়াজ বেরেস্তা- সিকি কাপ
- পুদিনাপাতা কুচি- ১ টেবিল চামচ
- তেল- পরিমাণমতো
- ডিম ও ব্রেডক্র্যাম- পরিমাণমতো
- কিউব করা মোৎজারেলা চিজ- পরিমাণমতো।
প্রণালি
সেদ্ধ আলুর সঙ্গে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। এবার এক টেবিল চামচ পরিমাণ মাখানো আলু নিয়ে মাঝখানে চিজ কিউব স্টাফিং করে গোল গোল করে বল বানিয়ে নিন। একটি বাটিতে ডিম ভেঙে ফাটিয়ে নিন। বলগুলো ডিমে ডুবিয়ে ব্রেড ক্র্যামে গড়িয়ে নিন।
এবার ডুবো তেলে ভেজে নিন। ইফতারে সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।