ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ইফতারে বানাতে পারেন ডিমের পুডিং

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ১১ মার্চ ২০২৬
ইফতারে বানাতে পারেন ডিমের পুডিং
ডিমের পুডিং। ছবি: সংগৃহীত

পুডিং এমন এক খাবার, পুষ্টিমানে যার কোনো বিকল্প নেই। দুধ আর ডিমের মিশ্রণে তৈরি পুডিং, পুষ্টির প্রায় সব উপাদানই দিতে সক্ষম। কম সময়ে  সহজেই তৈরি এই খাবার ইফতারে এনে দেবে এক বাড়তি আভিজাত্য।

চলুন জেনে নেয়া যাক সুস্বাদু ডিমের পুডিং তৈরির রেসিপি- 

উপকরণ 

Advertisement
  • দুধ- ১ কেজি
  • ডিম- ৪ টি
  • চিনি- ২ চা চামচ
  • কেরামেল তৈরির জন্য চিনি- ৪ চা চামচ
  • কর্নফ্লাওয়ার- ২ চা চামচ
  • লবণ- পরিমাণমতো।

প্রণালি 

পুডিংয়ের মিশ্রণ তৈরির জন্য প্রথমে একটি পাত্রে ডিম ৫ মিনিট ফেটে নিন। এরপর চিনি ও লবন দিয়ে নাড়ুন আরো ৫ মিনিট। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে আবার ফেটে নিন ২ মিনিট। এ পর্যায়ে যোগ করুন আগে থেকেই ফুটানো গরম দুধ। তবে মিশ্রণে দুধ মেশানোর সময় তা অবশ্যই ঠান্ডা করে নিবেন।
 
এখন আরেকটি পাত্র চুলায় বসিয়ে দিন ৪ চামচ চিনি আর ২ চামচ পানি দিয়ে। এই পাত্রেই মৃদু আচে চিনির ঘন শিরা করুন কেরামেল তৈরির জন্য। হয়ে গেলে পাত্রটি ঠান্ডা করে নিন। শিরা মিশ্রিত এই ঠান্ডা পাত্রেই ঠান্ডা শিরার ওপরে ঢেলে দিন পুডিং তৈরির জন্য গোলানো মিশ্রণটি।

আরেকটি বড় পাত্রে পানি দিয়ে তা ফুটতে দিন। ফুটন্ত পানির ওপরে একটি স্ট্যান্ড দিয়ে ভাপে বসিয়ে দিন গোলানো মিশ্রণের পাত্রটি। খেয়াল রাখবেন ফুটন্ত পানি যেন মিশ্রণের পাত্রের অর্ধেক হয়। এখন মিশ্রণের পাত্রটি ঢেকে দিন একটি প্লেট দিয়ে। প্লেটের ওপরে ভারী কিছু রাখতে পারেন বাষ্প না বের হওয়ার জন্য। মাঝারি আঁচে এবার অপেক্ষা করুন ৩০ মিনিট।
 
একটি চামচ ঢুকিয়ে পরীক্ষা করুন পুডিং হয়েছে কিনা। চামচের গায়ে মিশ্রণ না লাগলে বুঝে নেবেন পুডিং তির হয়ে গেছে। এবার পুডিংয়ের পাত্রটি ফ্রিজের নরমাল তাপমাত্রায় রেখে দিন ১০ মিনিটের মতো। এবার পাত্রের ওপরে একটি প্লেট দিয়ে উল্টো করে পুডিং বের করুন। আর ইফতারে উপভোগ করুন মজাদার ও পুষ্টিকর পুডিংয়ের স্বাদ।

ডেইলি-বাংলাদেশ/জোহরা
লিংক সফলভাবে কপি হয়েছে!