ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ইফতারে রাখতে পারেন স্বাস্থ্যকর ফলের চাট

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ১৪ মার্চ ২০২৬
ইফতারে রাখতে পারেন স্বাস্থ্যকর ফলের চাট
ফলের চাট। ছবি: সংগৃহীত

ইফতারের জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিতে ভরপুর একটি খাবার ফলের চাট। বিভিন্ন ধরনের ফল দিয়ে এটি সহজেই তৈরি করা যায়। এতে আপনার পছন্দমতো যেকোনো ফল দিতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। 

চলুন জেনে নেয়া যাক ফলের চাট তৈরির রেসিপি- 

উপকরণ

Advertisement
  • পাকা কলা (গোল করে কাটা)- ৪টি
  • পাকা পেয়ারা (কিউব করে কাটা)- ১টি
  • লেবু- ২টি
  • পাকা আম (কিউব করে কাটা)- ২টি
  • সবুজ আঙুর- সিকি কাপ
  • কালো আঙুর- সিকি কাপ
  • লাল আপেল (কিউব করে কাটা)- ১টি
  • তরমুজ (কিউব করে কাটা)- দেড় কাপ
  • আনার দানা (ঐচ্ছিক)- সিকি কাপ
  • কমলা- ১ কাপ
  • আনারস (কিউব করে কাটা)- ১ কাপ
  • লবণ- স্বাদমতো
  • ভাজা জিরার গুঁড়া- ১ চা-চামচ
  • চাট মসলা পাউডার- ১ চা-চামচ
  • গোলমরিচের গুঁড়া- আধা চা-চামচ
  • চিনি- ১ টেবিল চামচ
  • পুদিনাপাতার কুচি- এক টেবিল চামচ। 

প্রণালি

একটি বোলে সব উপকরণ একত্রে মিশিয়ে নিন। ঢেকে ২-৩ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিন। এবার নামিয়ে পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/জোহরা
লিংক সফলভাবে কপি হয়েছে!