ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

সবজি-মাছের সঙ্গে ঊর্ধ্বমুখী মসলার বাজার (১ জুন ২০২৪)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪, ১ জুন ২০২৪
সবজি-মাছের সঙ্গে ঊর্ধ্বমুখী মসলার বাজার (১ জুন ২০২৪)
ফাইল ফটো

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীসহ সারাদেশে দি‌নদি‌ন বাড়ছে নিত্যপণ্যের দাম। একই সঙ্গে মসলার বাজারও ঊর্ধ্বমুখী। দুই মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে এলাচির দাম। এছাড়া দারুচিনি, লবঙ্গ, ধনে, তেজপাতা, শুকনা মরিচ ও হলুদের দামও গত বছরের তুলনায় বাড়তি।

শনিবার রাজধানীর উত্তরা, মিরপুর মহাখালীসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বাজারে প্রতিকেজি জিরা ৬৫০ টাকা, লবঙ্গ ১৩৬০ টাকা, দারুচিনি ৩৭৫ টাকা, গোলমরিচ ৮০০ টাকা এবং জয়ত্রি ২৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Advertisement

এছাড়া প্রতিকেজি এলাচির দাম ছিল ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। খুচরায় এখন তা বেড়ে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত উঠেছে। এ হি‌সে‌বে গত বছরের তুলনায় এলাচির দাম বেড়েছে ৬০ শতাংশের বেশি। 

মসলা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে মসলা জাত পণ্যের দাম।

বাড়তি উত্তাপ দেখা গেছে সব ধরনের মাছ, সোনালি মুরগি, পেঁয়াজ, আদা, রসুনের দামে। অন্যান্য পণ্যও চড়া দামে আটকে রয়েছে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ সপ্তাহেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংস। রুই ৪০০ থেকে ৪২০ টাকা, কাতলা ৩২০ টাকা, কালবাউশ ২৮০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, পাবদা ৫৪০ টাকা। ইলিশের দাম প্রতি কেজি ১২০০-১৪০০ টাকা। ৭০০-৮০০ গ্রাম হলে ১৬০০-১৮০০ টাকা। পাঙাশ বিক্রি হচ্ছে ২০০-২৮০ টাকা, চাষের কই বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮০ টাকা দরে। এছাড়া গরুর মাংস ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০০-১২০০ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!