ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

অপরিবর্তিত সবজির বাজার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫, ১৬ জুন ২০২৪
অপরিবর্তিত সবজির বাজার 
ফাইল ফটো

গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারগুলোতে সবজির দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু-পেঁয়াজ, ডিম, মাছ, মাংসসহ সব ধরনের নিত্যপণ্য। প্রায় প্রতিটি সবজিই বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা দরে।

রোববার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা, বরবটি ১০০ টাকা, গাজর ১২০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, প্রতিকেজি করলা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুর মুখি ১০০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে মানভেদে ৬০-৮০ টাকায়। এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা, লাউ ৫০ থেকে ৮০ টাকা পিস, গাজর ১৫০ টাকা, টমেটো ৯০ টাকা ও কাঁকরোল কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

মাছের বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ টাকা, রুই ২৮০ টাকা, ছোট পাঙাশ ১৮০ টাকা, চিংড়ি ৬২০ টাকা, শিং ৩২০ টাকা, ইলিশ সাইজ ভেদে ১২০০ থেকে ১৬৬০ টাকা, টেংরা কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিক প্রতি কেজি ব্রয়লার ১৮৫ টাকা, সোনালি মুরগি ৩৪০ টাকা, লাল লেয়ার ৩৬০ টাকা ও পাকিস্তানি মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

উত্তরার কামারপাড়া বাজারে সবজি বিক্রেতা রহিম মিয়া বলেন, ঈদুল আজহাকে ঘিরে প্রায় সব সবজির দামি আগের চেয়ে কিছুটা বেড়েছে। এছাড়া সরবরাহ কমে যাওয়ায় বাজারে সবজির দামও একটু বাড়তি। 

রিয়াজ রহমান নামে এক ক্রেতা বলেন, বাজারে প্রায় প্রতিটি পণ্যেরই দাম বেড়েছে। যেভাবে সবজি সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বাড়ছে, তাতে আমাদের মতো মানুষের কিছুই কিনে খাওয়াই দিন দিন কষ্টকর হয়ে পড়ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!