ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

বাজারে মাছ, মুরগি ও চালের দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৪, ২৭ নভেম্বর ২০২৪
বাজারে মাছ, মুরগি ও চালের দাম অপরিবর্তিত
বাজারে চাল ও মুরগি- ফাইল ফটো

বাজারে সবজি ও ডিমের দাম কিছুটা কমলেও মুরগি, মাছ ও চালের দাম এখনও চড়া। ২-৩ মাস ধরে এসব পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। 

বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে জানা যায়, অধিকাংশ সবজি এখন ৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে এবং ডিমের হালি ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে।

শীতের সবজি যেমন ফুলকপি ও বাঁধাকপি, ছোট আকারে ৩০-৩৫ টাকা পিস বিক্রি হচ্ছে। একইভাবে, শিম ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, এবং টমেটো ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

Advertisement

মুরগির বাজারে ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগি ৫২০-৫৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজি ৬৫০-৭০০ টাকা, ছাগলের মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

চালের বাজারে মোটা চাল ৫৭ টাকা, মিনিকেট ৭৩ টাকা, এবং সুগন্ধী চিনিগুড়া পোলার চাল ১৩৫ টাকায় পাওয়া যাচ্ছে।

মাছের দামও অনেকটা বেড়ে গেছে; রুই মাছ ২৮০-৪০০ টাকা কেজি, মাগুর ৮০০-১১০০ টাকা, চিংড়ি ৮০০-১ হাজার ৪০০ টাকা এবং কাতল মাছ ৪০০-৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!