শুক্রবার ছুটির দিনে শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, বাজারে শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি এলেও দাম তুলনামূলক বেশি। ছোট আকারের একেকটি কপি ৩০-৩৫ টাকা, ছোট আকারের লাউ ৪০-৫০ টাকা, মাঝারি আকারের লাউয়ের দাম ৫০-৬০ টাকা।
.png)
কেজিতে ১০ টাকা বেড়ে কাঁচা মরিচ ৯০ টাকা, শিম ৭০ টাকা, বেগুন মান ভেদে ৫০-৬০ টাকা, বরবটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ৩০ টকা, টমেটো ১২০ টাকা, করলা ৬০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৫০ টাকা, পটল ৪০ টাকা, চিচিঙ্গা, ঢেঁড়স, শসা, ঝিঙা, কচুর মুখি, মুলা, ধুন্দল, বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনে পাতার কেজি ৪০ টাকা, কলার হালি ৩০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা, লাল শাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ২০ টাকা, পালং শাক ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
ডজন প্রতি সাদা ফার্মের ডিম ১৪০ টাকা, লাল ফার্মের ডিম ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম ডজনপ্রতি ২২০ টাকা, দেশি মুরগির ডিম ২৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা থেকে ৫৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কেজিপ্রতি দেশি পেঁয়াজ ১২০ টাকা, আলু ৮০ টাকা, মানভেদে নতুন আলু ১০০-১১০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ১০০ টাকা, রসুন ২২০ টাকা এবং আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে পাঁচ লিটার সয়াবিন তেল ৮১৮ টাকা, দেশি মসুর ডালের কেজি ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি মোটা চাল ৫৭ টাকা, মিনিকেট ৭৩ টাকা, আটাশ চাল ৬১ টাকা, কাটারি নাজির ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল আমন চাল ৯০ টাকা, সুগন্ধী চিনিগুড়া পোলাও চাল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
চাষের শিং মাছের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৫০০ টাকা, ছয় কেজি ওজনের রুই মাছ ৪০০ টাকা, এক কেজি ওজনের রুই মাছ ২৮০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙাশ ২১০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়, বোয়াল ৫০০ থেকে ৯০০ টাকা, কাতল ৪০০ থেকে ৬০০ টাকা, পোয়া ৪৫০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৪০ টাকা, মলা ৬০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা ১ হাজার ২০০ টাকা, বাইম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, দেশি কই ১ হাজার ২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬৫০ থেকে ৮০০ টাকা, বেলে ৯০০ টাকা এবং কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বর্তমানে ভারতীয় জিরা কেজিপ্রতি প্রায় ৭৮০ টাকা, শাহী জিরা ১৬৬০ টাকা, মিষ্টি জিরা ২৪০ টাকা, পাঁচফোড়ন ২০০ টাকা, রাঁধুনী ৫০০ টাকা, মেথি ১৫০ টাকা, চিনাবাদাম ১৬০ টাকা, কাজু বাদাম এক হাজার ৬০০ টাকা, পেস্তা বাদাম দুই হাজার ৭৫০ টাকা, ত্রিফলা ১৫০ টাকা, জয়ফল ৮০০ টাকা, তেজপাতা ১৮০ টাকা, সাদা গোলমরিচ ১ হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকা, গোলমরিচ এক হাজার ২০০ টাকা, ধনিয়া ২৫০ টাকা, সরিষা ১০০ টাকা, কিসমিস ৫২০ থেকে ৫৪০ টাকা, এলাচ তিন হাজার ৮০০ টাকা, কালো এলাচ ৩ হাজার টাকা, লবঙ্গ ১ হাজার ৭০০ টাকা, জয়ত্রি দুই হাজার ৯০০ টাকা, পোস্তদানা এক হাজার ৮০০ টাকা, আলুবোখারা ৫৫০ টাকা, দারুচিনি ৫৫০ টাকা, খোলা হলুদের গুঁড়া ৩৭০ টাকা, খোলা মরিচের গুঁড়া ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারভেদে মসলার দামে ভিন্নতা রয়েছে।