ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

ডিম-সবজিতে স্বস্তি, মুরগির বাজার চড়া 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২, ২৯ ডিসেম্বর ২০২৪
ডিম-সবজিতে স্বস্তি, মুরগির বাজার চড়া 
ফাইল ফটো

বাজারে মৌসুমী সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কমছে সব সবজির দাম। সবজির সঙ্গে স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। ১৩০ টাকা ডজনে পাওয়া যাচ্ছে ডিম। তবে মুরগির বাজার ডিমের বিপরীত, ব্রয়লারের দাম বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্রেতাদের অসন্তোষ দেখা গেছে। 

রোববার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

বাজারে শীতকালীন ফুলকপি প্রতি পিস বিক্রি হয় ২০ টাকা থেকে ৩০ টাকায়। শিম ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। বাধাকপি ২৫, মেটে আলু ৬০, পেঁয়াজের কলি ৪০, ওলকপি ৩০, ব্রুকলি ৭০, গাজর, মানকচু ৫০, মিষ্টি আলু ৮০, টমেটো ৮০ থেকে ১০০, ক্যাপসিকাম ২৫০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হয়।

Advertisement

অন্যান্য সবজির মধ্যে বেগুন ৪০ থেকে ৬০, ঢেড়স ৫০ থেকে ৬০, কচুর লতি ৬০, মিষ্টি কুমড়া, পটল ৫০, লাউ ৩০ থেকে ৪০, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা ৬০, কাঁচকলা, পেঁপে ৪০, শসা ৫০ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।

এদিকে, কিছুটা কমেছে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। পুরনো পেঁয়াজ ৭০ টাকা। নতুন আলু ৫০ টাকা। পুরনো আলু ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।

মশলার মধ্যে জিরা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজিতে, গোলমরিচ এক হাজার ২০০ টাকা, দারুচিনি ৬০০ থেকে ৭০০ টাকা, লবঙ্গ এক হাজার ৮০০ টাকা, এলাচ তিন হাজার ২০০ থেকে ৪০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে, লেয়ার মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা। গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ টাকা, খাসির মাংস এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

মুরগির বাজার চড়া হলেও কমেছে ডিমের দাম। সাধা ফার্মের ডিম ১৩০ টাকা ডজন, লাল ফার্মের ডিম ১৩৫ টাকা ডজনে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগির ডিম ৫৬ টাকা, দেশি মুরগির ডিম ৭০ টাকা, হাঁসের ডিম ৭০ থেকে ৮০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ইলিশ মাছে বাড়তি দাম অব্যাহত রয়েছে। বিক্রি হচ্ছে ৪৫০ থেকে দুই হাজার টাকা কেজিতে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছও।

চালের বাজারে অব্যাহত রয়েছে বাড়তি দাম। গত সপ্তাহের মতো নতুন আটাশ ৬০, পুরান আটাশ ৬৫, মিনিকেট কেজিতে ৫ টাকা বেড়ে ৮০, পাইজাম ৬০, নাজিরশাইল ৭৮ থেকে ৮২ টাকা, কাটারিভোগ ৮৫ টাকা, বাসমতী ৯৪-৯৮, পোলাও চাল ১২০ ও আমন ৭০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!