ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রিফাত হত্যার পরিকল্পনাকারী সাগর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৯, ৩০ জুন ২০১৯
রিফাত হত্যার পরিকল্পনাকারী সাগর গ্রেফতার
সাগর। ছবি: সংগৃহীত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী গ্রুপের আরেক সদস্য মো. সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেফতার হলো পাঁচ।

রোববার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২৫ জুন রিফাত শরীফকে হত্যার পরদিন ১২ জন আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তার বাবা মো. আ. হালিম দুলাল শরীফ। মামলায় পাঁচজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়।

Advertisement

এ মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন (২৫)। বাকি আসামিরা হলেন মো. রিফাত ফরাজী (২৩), মো. রিশান ফরাজী (২০), চন্দন (২১), মো. মুসা, মো. রাব্বি আকন (১৯), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রায়হান (১৯), মো. হাসান (১৯), রিফাত (২০), অলি (২২) ও টিকটক হৃদয় (২১)।

ডেইলি বাংলাদেশ/ইএ/ আরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!