শনিবার রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্রতিটি ট্রেনেই যাত্রীদের প্রচুর চাপ। কিন্তু সে তুলনায় বগি না থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ট্রেনের ইঞ্জিন, ছাদ ও দুই বগির সংযোগস্থলে বসে গন্তব্যের উদ্দেশে যাত্রা করছেন।

.png)
রাজশাহী যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে অপেক্ষা করছেন রেজাউল করিম। জানতে চাইলে তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, ট্রেনে প্রচুর যাত্রীর কারণে এবং বগিতে জায়গা না থাকায় অনেকেই বাধ্য হচ্ছেন। তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় ওঠে যাতায়ত করছেন।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, যাত্রীদের গাড়ির ইঞ্জিন, ছাদ ও হুকে (দুই বগির সংযোগ স্থলে) বসে যাতায়াত করতে নিষেধ করা হয়। তবে তারা নিষেধ সত্ত্বেও ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এটা তাদের এক প্রকার অতিরিক্ত সাহসিকতা। এর ফলে দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ডেইলি বাংলাদেশ/এএএম/জেডআর