ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এনএসআই নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ২২ নভেম্বর ২০১৯
এনএসআই নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১৮
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা সংস্থায় (এনএসআই) কনস্টেবল নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী সেজে প্রক্সি দিতে আসা ২১ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে তাদের আটক করা হয়। তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ১৮ জন হলো- শাহিদ আলম, ইফরাত হোসেন, শাহিন তালুকদার, মো. কাউছার আলী, রাফি সাদমান, বাহারুল ইসলাম, আলমগীর হোসেন, সোহেল আহমেদ, মো. শাহাদত হোসেন, শহীদুল্লাহ, মো. শাহজামাল, মো. গোলাম রাব্বানী, এ এস এম ইছা খান, মাজেদুল ইসলাম, হাবিবুল বাশার, মো. শরিফুল ইসলাম, মো. রফিক মিয়া ও মো. আব্দুর রহিম।

Advertisement

এনএসআই সূত্রে জানা গেছে, আটক ১৮ জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই টাকার বিনিময়ে পরীক্ষা দিতে এসেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!