ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগপত্র গ্রহণ করেছে জনপ্রশাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৭, ২২ জুলাই ২০২০
স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগপত্র গ্রহণ করেছে জনপ্রশাসন
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান। 

এর আগে মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডা. আবুল কালাম আজাদ পদত্যাগপত্র জমা দেন। তবে পদত্যাগপত্রে তিনি কী লিখেছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Advertisement

২০১৬ সালের ১ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে নিয়োগ দেয় সরকার। ২০১৯ সালের এপ্রিলে তিনি অবসরে যান। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে ওই বছরের ১৫ এপ্রিল তাকে দুই বছরের চুক্তিতে পুনর্নিয়োগ দেয়া হয়। এ হিসাবে আগামী বছর ১৫ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ/এমআরকে/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!