বৃহস্পতিবার ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সারাদেশে মসলা জাতীয় পণ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত এ অভিযান চালানো হয়।
আব্দুল জব্বার মন্ডল বলেন, অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে পণ্য ও ওষুধ বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ১৫২টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৮৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
.png)
ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
এছাড়া ঢাকার বাইরে ৪৭ জন কর্মকর্তা বিভাগের উপ-পরিচালক ও জেলার সহকারী পরিচালকদের নেতৃত্বে অভিযানে অংশ নেন। এছাড়া টিসিবির ন্যায্য মূল্যের ট্রাক সেল তদারকি করা হয়।