রোববার সন্ধ্যায় তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।
তিনি বলেন, সিনহা নিহতের ঘটনার তদন্ত কার্যক্রম আমরা নির্ধারিত সময়ে শেষ করতে পেরেছিলাম। প্রদীপকে জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত তারিখ ছিল ১৯ আগস্ট। কিন্তু আদালতের নির্দেশক্রমে মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়ে যান। সেই থেকে আমরা চেষ্টা করে আসছি প্রদীপের সঙ্গে সাক্ষাতের। কিন্তু সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে দুইবার আমরা আদালতকে জানিয়েছি।
.png)
তিনি জানান, গত ২৭ তারিখেও আমরা একটি আবেদন করেছিলাম, আদালত সেটি নথিভুক্ত করেছে। আগামীকাল সোমবার আমাদের বর্ধিত সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। একইভাবে ওসি প্রদীপেরও রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হচ্ছে। তাই আমরা সভা করে আরো সময়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি আমাদের সময় বৃদ্ধি করে দেয়, তাহলে আশা করি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ওসি প্রদীপের সাক্ষাৎ পাবো।
এর আগে, রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে জরুরি সভা করেন মেজর সিনহা হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি।