ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অবশ ডান হাতও নাড়াতে পারছেন ইউএনও ওয়াহিদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২০
অবশ ডান হাতও নাড়াতে পারছেন ইউএনও ওয়াহিদা
ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম শঙ্কামুক্ত।  অবশ হয়ে যাওয়া ডান হাতও এখন নাড়াতে পারছেন তিনি।

ইউএনও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান জাহেদ হোসেন শনিবার সকালে জানান, ওয়াহিদার মাথার সেলাই কাটা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। অবশ হয়ে যাওয়া ডান হাতও তিনি এখন নাড়াতে পারছেন। সলিড খাবার খেতে পারছেন তিনি। 

তবে কেবিনে নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

Advertisement

গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তাকে ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় পরদিন প্রথমে তাদের রংপুরের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করা হয়। পরে দুপুরে ইউএনও ওয়াহিদা খানমকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টার এনে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন ওয়াহিদার ভাই শেখ ফরিদ। সেখানে আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। ওই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে দিনাজপুরের হাকিমপুর থানাধীন বাংলা হিলি এলাকা থেকে আসাদুল নামে একজনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে র‌্যাবের অভিযানে নবীরুল ও সান্টু নামে আরো দুইজনকে গ্রেফতার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!