[ দেশজুড়ে ]
ইউএনওকে হাতুড়িপেটা: রিমান্ড শেষে কারাগারে দুই আসামি
রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তারা বাবা শেখ ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে তাদের আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে বিচারক দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক ইসরাইল হোসেন জানান, সান্টু কুমার ও নবীরুল ইসলামের বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি। এ কারণে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। এ মামলার প্রধান আসামি আসাদুল ইসলাম এখনো রিমান্ডে আছেন। তাকে শনিবার আদালতে হাজির করা হবে।
.png)
মামলার তদন্ত কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের পরিদর্শক ইমাম জাফর বলেন, আসামিদের সবার রিমান্ড এখনো শেষ হয়নি। তদন্তের স্বার্থে রিমান্ডে পাওয়া তথ্য দেয়া যাচ্ছে না। রিমান্ড শেষে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!