মঙ্গলবার প্রত্নতাত্ত্বিক অধিদফতরের মহাপরিচালক মো. হান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা কিছুদিন আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম; স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলো খুলে দেয়া হোক।
.png)
তিনি আরো বলেন, আজ আমরা সেই অনুমতি পেয়েছি মন্ত্রণালয় থেকে। কাল থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আমাদের যে সব জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে তা খুলে দেয়া হবে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসের শেষদিকে দেশের সব প্রত্নতাত্ত্বিক স্থান ও জাদুঘর বন্ধ করে দেয়া হয়।