বুধবার এক প্রতিবেদনে ভ্যাটিকান নিউজ এ তথ্য জানিয়েছে।
পদত্যাগকারী আর্চবিশপ কার্ডিনাল পেট্রিক ডি রোজারিওর স্থলাভিষিক্ত হয়েছেন বিশপ ডি ক্রুজ। তিনি বর্তমানে সিলেটে বিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন।
.png)
ঢাকায় ২০১১ সাল থেকে পেট্রিক ডি রোজারিও দায়িত্ব পালন করছিলেন। পোপ ফ্রান্সিস তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে ভ্যাটিকান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার নওয়াবগঞ্জে বিজয় নিসফরাস ডি ক্রুজ জন্মগ্রহণ করেন।