শুক্রবার সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয়। আগামী ৩০ জুন পর্যন্ত টিকিটের টাকা ফেরত নেয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, যেসব যাত্রীরা চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন, তারা আগামী ২৫ হতে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা হতে বিকেল ৫টার মধ্যে টিকেটের টাকা ফেরত নিতে পারবেন।
.png)
এর আগে, গত ২২ জুন রাত ১২টা থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের যাত্রীবাহী ট্রেন। প্রাথমিকভাবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ম্যাংগো ট্রেনসহ সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করে। এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়। ৪৯ দিন বন্ধ থাকার পর ২৪ মে ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর গত সোমবার ঢাকার পার্শ্ববর্তী সাত জেলা ‘লকডাউন’ দেওয়ার পরে মঙ্গলবার ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত আসে।