ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশ খুব দ্রুতই টিকা পাবে: ভারতীয় হাইকমিশনার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ২৩ জুলাই ২০২১
বাংলাদেশ খুব দ্রুতই টিকা পাবে: ভারতীয় হাইকমিশনার
আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, খুব দ্রুত বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন তারিখ বলতে পারছি না।

শুক্রবার সকাল ১০টায় ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Advertisement

বিক্রম দোরাইস্বামী বলেন, উৎপাদন বাড়ছে এটা ইতিবাচক দিক। আমরা বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বন্ধুদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, এ করোনার মধ্যেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উভয় দেশের মধ্যে আমাদানি- রফতানি বৃদ্ধি পাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়ার ইউএনও রুমানা আক্তার, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!