দুর্নীতিগ্রস্তদের বর্জন করুন: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতিকে বন্ধ করতে সবাই ঐক্যবধ্য হয়ে কাজ করতে হবে। শুধুমাত্র একটা আইনের ওপর নির্ভর করে দুর্নীতি বন্ধ করা খুব দৃঢ়। দুর্নীতি বন্ধ করার জন্য আমাদের নিজে থেকে জাগ্রত হওয়া উচিত। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বর্জন করুন, তাদের কাছ থেকে দূরে থাকুন।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বেসিক ব্যাংকের দুর্নীতির তদন্ত বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান বলেন, তদন্তের কাজ চলমান আছে। এছাড়া যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে।
.png)
তিনি আরো বলেন, মানি লন্ডারিংয়ের ব্যাপারে আসলে দুর্নীতি দমন কমিশনের কী করার আছে! মানিলন্ডারিং তথ্য পেলে অ্যাকাউন্ট সিচ করে চিঠি জারি করে কোর্টে যাই। কোর্টে থেকে আমাদের শতভাগ সহযোগিতা করে। কোর্ট যদি কারো উপরে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে সেই চিঠি আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেই। তাই কেউ যদি বিদেশে পালিয়ে যায় সেই কথা দুর্নীতি দমন কমিশনকে জিজ্ঞাসা না করে যেখান থেকে পালিয়ে যায় সেখানে জিজ্ঞাসা করা ভালো।
সংবাদ সম্মেলনে শেষে দুদক বিটের সাংবাদিকদের মধ্যে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। টেলিভিশন, পত্রিকা, অনলাইন তিনটি ক্যাটাগরিতে বেস্ট ওয়ার্ড দেওয়া হয় তিনজন রিপোর্টারকে।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- দুর্নীতি দমন কমিশনের সচিব মো. আনোয়ার হোসেন হাওলাদার, দুর্নীতি দমন কমিশনার জহিরুল হক, দুর্নীতি দমন কমিশনার (অনুসন্ধান বিভাগ) মো. মোজাম্মেল খান অনেকেই।