ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিরাপত্তা বিবেচনায় বিদেশি আইটি প্রতিষ্ঠানের সহায়তা নেব না: এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৭, ২৪ নভেম্বর ২০২১
নিরাপত্তা বিবেচনায় বিদেশি আইটি প্রতিষ্ঠানের সহায়তা নেব না: এনবিআর
ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে বিদেশি আইটি প্রতিষ্ঠানের সহায়তা আর নেব না। আমাদের একটা নিজস্ব টিম আছে। প্রশিক্ষণ-কর্মশালার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

বুধবার এনবিআর সম্মেলনকক্ষে ইন্টিগ্রেটেড ভ্যাট অটোমোটেশন সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের এ চালান, আইবাস প্লাস প্লাস ও কাস্টমস অটোমেশন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, বিদেশি ভেন্ডরের ওপর নির্ভরতা কমাতে হবে। তারা আসে কাজ করে চলে যায়, পরে সমস্যা দেখা দিলে আর তাদের খোঁজ পাওয়া যায় না। এটা হতে পারে না। আমরা কোনো সফটওয়্যার বিদেশি ভেন্ডর থেকে নেব না।

Advertisement

রহমাতুল মুনিম বলেন, এনবিআরের টিমের সক্ষমতা বাড়াতে কোনো হীনমন্যতা রাখা যাবে না। দরকার হলে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাহায্য নেব।

এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অ্যাপ বা সফটওয়্যার বেইজড যেসব সেবা এনবিআর গ্রাহকদের দেওয়া হচ্ছে সেগুলোর হালনাগাদ তথ্য আমি জানতে চাই। সোনালী ব্যাংককে আমরা ট্রাভেলারস ট্যাক্স কালেকশনের একটা অ্যাপ করে দিয়েছিলাম সেটার কি অবস্থা আমাকে জানাবেন। অ্যাপটা এ পর্যন্ত কতজন ব্যবহার করেছে আমাকে জানাবেন।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচির পরিচালক মিজ নাজমা মোবারেক, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!