[ জাতীয় ]
অবৈধ সম্পদ অর্জন: তিতাস কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
৩৪ লাখ ৭১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তিতাস গ্যাসের মতিঝিল শাখার ব্যবস্থাপক মো. মহিদুর রহমান বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার সংস্থাটির সহকারী পরিচালক মো. আতাউর রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার বলা হয়, অনুসন্ধানে মহিদুরের নামে ঢাকার খিলগাঁওয়ে টিনশেড ঘরসহ দুই জায়গায় পাঁচ কাঠা, বাড্ডার কাঁঠালদিয়ায় এক কাঠা ও টাঙ্গাইলের নাগরপুরে ৮৯ শতাংশ জমি থাকার সন্ধান পাওয়া গেছে। তার সম্পদের মধ্যে ৩৪ লাখ ৭১ হাজার টাকার সম্পদ অর্জনের ক্ষেত্রে আয়ের উৎসের পক্ষে কোনো রেকর্ডপত্র সম্পদ বিবরণী যাচাই করে দুদক পায়নি। এই সম্পদ তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মর্মে অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় প্রতীয়মান হয়।
.png)
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!