ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ছয় মাস ঢাকার রানওয়ে রাতে বন্ধ, জরুরি অবতরণ সিলেটে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৪, ৯ ডিসেম্বর ২০২১
ছয় মাস ঢাকার রানওয়ে রাতে বন্ধ, জরুরি অবতরণ সিলেটে
ফাইল ছবি

শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৬ মাস রাতে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। তবে জরুরি প্রয়োজনে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এ সিদ্ধান্ত অনুয়ায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। আবার ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

Advertisement

বেবিচক সূত্রে আরো জানা গেছে, প্রতিদিন রানওয়ে বন্ধ থাকলেও বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না। এ সময় বাংলাদেশে কোনো এয়ারলাইন্সের জরুরি অবতরণের প্রয়োজন হলে তাকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে শাহজালাল বিমানবন্দরে শীতকালীন ফ্লাইট-সূচি শুরু হয়েছে। এর ফলে মধ্যরাতের ফ্লাইটগুলোর সময় পরিবর্তন হয়েছে। প্রতি বছর নভেম্বর থেকে শীতকালীন ফ্লাইটসূচি অনুসরণ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!