রোববার আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র আরো জানায়, তেঁতুলিয়া ছাড়া দেশের সব অঞ্চলে আগামী কয়েকদিন ১০-১৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করতে পারে। আর তেঁতুলিয়াতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এছাড়া আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর রাজশাহী এবং রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
.png)
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।
এতে পূর্বাভাস অনুযায়ী, নতুন বছর শুরুতে দেশের আলাদা আলাদা অঞ্চলে শৈত্যপ্রবাহের ভিন্নতা দেখা দিতে পারে।