ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মহাসড়কে গাড়িতে দুই চালক রাখার বিষয়ে ভাবছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৭, ২০ জানুয়ারি ২০২২
মহাসড়কে গাড়িতে দুই চালক রাখার বিষয়ে ভাবছে সরকার
ফাইল ফটো

দুর্ঘটনা রোধে মহাসড়কে (হাইওয়ে) চলাচল করা গাড়িতে মূল চালক ছাড়াও একজন বিকল্প চালক রাখার বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের সপ্তম অধিবেশন এ বিষয়ে আলোচনা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় বৃহৎ প্রকল্পের আওতায় সড়ক ও মহাসড়কের সন্নিহিত হাট-বাজারে ফ্লাইওভার/ওভারপাস/আন্ডারপাস নির্মাণ করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনা রোধে হাইওয়েতে গাড়ি চালানোর সময় দুইজন চালকের (একজন বিকল্প) ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা হয়।

Advertisement

এতে আরো বলা হয়, বিআরটিএ’র লাইসেন্স ফি ইউডিসিতে (ইউনিয়ন ডিজিটাল সেন্টার) জমা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সিএনজি ও ইজিবাইক উৎপাদন, বিক্রয় ও বিপণন-সংক্রান্ত সুনির্দিষ্ট আইন প্রণয়ন করার বিষয়েও সভায় আলোচনা হয়। রেলওয়ে আইন, ১৮৯০-এর প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়।

এছাড়া অধিবেশনে পৌর মার্কেট-সংলগ্ন স্থানে রেলওয়ে ওভারপাস নির্মাণ করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। সৈয়দপুর ও চট্টগ্রামে রেল ইঞ্জিন ও রেলবগি তৈরির উদ্যোগ গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!