[ রাজধানী ]
মগবাজারে দুই বাসের চাপায় কিশোর নিহত
ফাইল ফটো
রাজধানীর মগবাজার মোড়ে যাত্রাবাহী দুই বাসের চাপায় রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।
তার সঙ্গে আসা লোকমান নামের আরেক কিশোর জানায়, আশপাশের লোকজন জানিয়েছে ঐ কিশোর বাসে হকারি করে মাস্ক বিক্রি করতো। দুর্ঘটনার পর দুটি বাসই রেখে পালিয়ে গেছেন চালক ও হেলপাররা।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাস চাপা
লিংক সফলভাবে কপি হয়েছে!