ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই বাসের চাপায় সুপার ভাইজার নিহত 

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ৫ ডিসেম্বর ২০২১
দুই বাসের চাপায় সুপার ভাইজার নিহত 
ফাইল ছবি

নেত্রকোনায় দুই বাসের চাপায় খোরশেদ আলম (৪০) নামে এক বাস সুপার ভাইজার নিহত হয়েছেন। রোববার দুপুরে পৌর শহরের পারলা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম ময়মনসিংহের মুক্তাগাচা উপজপলার মোগলটলা গ্রামের ইমাম আলীর ছেলে। তিনি শাহজালাল বাসের সুপার ভাইজার হিসেবে কাজ করতেন। 

জানা যায়, নেত্র পরিবহনের সিয়াম শারমিন একটি বাস পৌর শহরের পারলা বাসস্ট্যান্ডের ভেতর থেকে প্রধান সড়কে যাচ্ছিল। এ সময় অন্য একটি পার্কিং করা বাসের পাশে দাঁড়ানো খোরশেদ আলম দুই গাড়ির মাঝে চাপা পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!