[ দেশজুড়ে ]
খুলনায় বাসের চাপায় প্রাণ গেল আনসার সদস্যের
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় বাসের চাপায় ইউসুফ আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে রূপসা উপজেলার আলাইপুর আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রূপসার থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে থানায় সোর্পদ করেছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রূপসাস্থ আনসার ক্যাপের সামনে রূপসা-মোংলাগামী বাস মিথি ক্ল্যাসিক আনসার সদস্য মো. ইউনুস আলীকে চাপা দেয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!