সোমবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন অটোযাত্রী আব্দুর রশিদ। তার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায়।
.png)
গৌরীপুর থানার ওসি আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী বাসটি দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা দুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রশিদসহ দুইজন নিহত হন। লাশ ও আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।