রোববার পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মালিকপক্ষ।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী বলেন, আপাতত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের তা বলে দেওয়া হয়েছে। সবাই তাদের প্রাপ্য পাওনা পেয়ে যাবেন।
.png)
দেশে করোনার প্রাদুর্ভাবে অফিস-আদালত বন্ধ করে দিয়ে শুরু হয়েছিলো সর্বাত্মক লকডাউন। এতে করে বিভিন্ন অফিস-আদালত এমনকি বাসা বাড়িতেও ছাপানো পত্রিকা রাখা বন্ধ করে দেয় অনেকে। ফলে লকডাউনের সময়টাই ঢাকায় এবং ঢাকার বাইরে সংবাদপত্রের বিক্রি এক ধাক্কায় অর্ধেকে নেমে আসে। ঐ পরিস্থিতিতে লোকসান এড়াতে কয়েকটি পত্রিকা ছাপানো সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ২০২০ সালের ৬ এপ্রিল সেই তালিকায় নাম লেখায় দ্য ইনডিপেনডেন্ট।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের যাত্রা শুরু করেছিল ১৯৯৫ সালে ২৬ মার্চ।