ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এই ঠান্ডায় আবারো বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২২
এই ঠান্ডায় আবারো বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি

দিনে হালকা রোদ আর রাতে অনেকটাই হাড় কাঁপানো ঠান্ডা। সন্ধ্যা নামতেই যেন শুরু হয় কুয়াশার রাজত্ব। চলতি সপ্তাহের শুরুতে বৃষ্টির পর থেকেই এমন আবহাওয়াই বিরাজ করছে। আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমের শেষ প্রান্তে এসে আবার বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০ ও ১১ ফেব্রুয়ারি বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে একটি মেঘমালা প্রবেশ করতে পারে। এর প্রভাবে দেশের অনেক এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আকাশে মেঘ থাকতে পারে। এরপর বসন্ত আগমনী বাতাস শুরু হতে পারে।

গত শুক্র ও শনিবারের বৃষ্টির পর রোববার থেকে সারা দেশে তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায় বলে জানায় আবহাওয়া অধিদফতর। এর কারণে রংপুর বিভাগ ও দেশের পাঁচটি জেলায় শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়েছে। দেশের অন্যান্য এলাকাতেও শীত বেড়েছে।

Advertisement

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তাতে শীতের দাপট অন্তত রাতের বেলা খুব বেশি কমবে না।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, মেঘমুক্ত আকাশ থাকায় কয়েক দিন ধরে শীতের হিমেল বাতাস প্রবাহিত হতে পেরেছে। তবে দুই-এক দিনের মধ্যে পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আবার মেঘ আসতে পারে। ফলে তাপমাত্রা বেড়ে শীতের প্রভাব কমে আসতে পারে। আগামী দুই-তিন দিনের মাথায় দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!