ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সার্চ কমিটিতে আসা সব নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২
সার্চ কমিটিতে আসা সব নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে
ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটিতে প্রস্তাবনায় আসা সব নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।

বিশিষ্টজনদের সঙ্গে সভায় বসেছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি। এই বৈঠকের আগে চেয়ারম্যান এ কথা জানান।

সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে রোববার বিকেল ৪টা ২০ মিনিটে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় দফার বৈঠক শুরু হয়েছে। আজ  বৈঠকের জন্য আমন্ত্রণ পাওয়া ২৩ বিশিষ্টজনের মধ্যে ১৮ জন উপস্থিত হয়েছেন।

আরো পড়ুন> দৈনিক শনাক্ত ৫ হাজারের নিচে নেমেছে

Advertisement

বৈঠকে উপস্থিত আছেন- বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক অ্যাডিশনাল আইজিপি নুরুল আলম, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, প্রজন্ম৭১-এর আসিফ মুনির, ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ ড. তোফায়েল আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!