ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আটকেপড়া নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে: পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৭, ৪ মার্চ ২০২২
আটকেপড়া নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে: পররাষ্ট্র সচিব
মাসুদ বিন মোমেন- ফাইল ছবি

সশস্ত্র সংঘাতের মধ্যে ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে আটকেপড়া ২৮ বাংলাাদেশী নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।  

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাহাজটির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে একথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

গত বুধবার জাহাজটিতে মিসাইল হামলায় একজন বাংলাদেশী নাবিক নিহত হয়।

পোলান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় আটকেপড়া নাবিকদের সরিয়ে নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহসহ জাহাজের নাবিকদের ইউক্রেন থেকে সীমান্তবর্তী কোন দেশে সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে।

এদিকে ঢাকায় রুশ দূতাবাস এক বিবৃতিতে সশস্ত্র সংঘাতের মধ্যে ইউক্রেনে বাংলাদেশী জাহাজে এক নাবিকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!