ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘূর্ণিঝড় ‘অশনি’র সর্বশেষ তথ্য জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ২২ মার্চ ২০২২
ঘূর্ণিঝড় ‘অশনি’র সর্বশেষ তথ্য জানালো আবহাওয়া অফিস
ফাইল ছবি

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অশনি’ রূপ নিয়ে আঘাত হানতে পারে এমনই তথ্য দিয়েছিল বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতর। 

তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে দুই দেশেরই আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।

মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ (মঙ্গলবার) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো উত্তর বা উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে। হতে পারে।

Advertisement

তিনি বলেন, এটি মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুর্বল অবস্থায় মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে।

তিনি আরো জানান, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

মো. শাহীনুল ইসলাম বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এছাড়া ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি সন্ধ্যানাগাদ নিম্নচাপে পরিণত হয়ে মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!