আবহাওয়া অফিস জানায়, কুমিল্লা ও ঢাকা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরো পড়ুন>>> জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নর্ডিক রাষ্ট্রসমূহের অব্যাহত সহযোগিতা কামনা স্পিকারের
.png)
পূর্বাভাসে আরো বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
এছাড়া আগামী দুদিন বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্ধিত পাঁচদিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
এদিকে আগামীকাল শুক্রবার (২৫ মার্চ) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে হবে বলে জানিয়েছে আবাহয়া অফিস।