বুধবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন।
কমলাপুর রেল স্টেশনে দেখা যায়, স্টেশনে ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হুট করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
.png)
এছাড়া, যারা টিকিট নিয়েছেন তারা পরের ট্রেনে যাবেন নাকি টাকা ফেরত পাবেন, এসব বিষয়েও পরিষ্কার কিছু জানা যায়নি এখন পর্যন্ত।
জানা গেছে, রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক চলছে। সেই বৈঠক থেকে এখনও পর্যন্ত কোনও ধরনের সিদ্ধান্ত না আসায় এখনও ট্রেন চলাচল শুরু হয়নি।