ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সুন্দরবনে দুদিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১০, ২৫ এপ্রিল ২০২২
সুন্দরবনে দুদিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
ফাইল ফটো

আগামীকাল মঙ্গল ও পরদিন বুধবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে এ দুদিন সুন্দরবনে নতুন করে কোনো জেলে, বাওয়ালি ও মৌয়াল প্রবেশ করতে পারবেন না। 

সোমবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের সাতক্ষীরার শ্যামনগর সফর ও সুন্দরবনে ভ্রমণ উপলক্ষে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বন সংরক্ষক আরো বলেন, বুধবার রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আসবেন। রাজকুমারীর সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মঙ্গল ও বুধবার সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিশেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

Advertisement

এ দুদিন বুড়িগোয়ালিনী স্টেশন ও মুন্সিগঞ্জ ফাঁড়ি দিয়ে কাউকে সুন্দরবনে, বিশেষ করে কলাগাছি ও দোবেকি পর্যটককেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের একটি বেসরকারি সংস্থার টাইগার পয়েন্টে হেলিকপ্টারযোগে অবতরণ করবেন রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সেখান থেকে গাড়িতে করে মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকায় জলবায়ু সহনশীল কৃষি দেখবেন। একই সঙ্গে সুন্দরবন উপকূলের ‘আকাশ লীনা ইকো ট্যুরিজম’ ইকোপার্ক পরিদর্শন করবেন রাজকুমারী।

এছাড়া  রাজকুমারী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাসের এলাকায় সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন এবং বাঁধের পাশে বসবাসকারী ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন। 

তিনি দুপুরে বুড়িগোয়ালিনী ইউনয়িনের বরসা রিসোর্টে অবস্থান করবেন। এছাড়া সুন্দরবনে ভ্রমণ করবেন তিনি। বুধবার বিকেল ৪টায় ডেনমার্কের রাজকুমারী হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সুন্দরবন
লিংক সফলভাবে কপি হয়েছে!