ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপপ্রবাহ অব্যাহত, যে পাঁচ বিভাগে হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৩, ২৯ এপ্রিল ২০২২
তাপপ্রবাহ অব্যাহত, যে পাঁচ বিভাগে হতে পারে বৃষ্টি
ফাইল ফটো

দেশের অনেক জায়গায় তাপপ্রবাহ চলমান রয়েছে। এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ আরো ৪টি বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেসব এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

জানা যায়, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Advertisement

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকারও সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!