ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৮, ৪ মে ২০২২
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
ফাইল ফটো

গত দুই দিনের তুলনায় বুধবার আবহাওয়া পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তাই বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বুধবার আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মেঘ কেটে গেছে। এখন শুধু খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। 

Advertisement

এদিকে আন্দামান সাগরে লঘুচাপ নিয়ে ধারণা করা হচ্ছে, আগামী পরশু দিন লঘুচাপ তৈরি হবে। প্রাথমিক ধারণা অনুযায়ী এ লঘুচাপটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে।

এর আগে আবহাওয়া অফিস জানায়, বছরের এপ্রিল ও মে মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। আর মে মাসের শুরুতেই আন্দামান সাগরে এই লঘুচাপটি নিয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটির লক্ষ্য ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ হতে যাচ্ছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট পরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। যার নাম হবে আসানি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!