এরই মধ্যে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে অধিদফতর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
.png)
আরো পড়ুন: আসন্ন ঘূর্ণিঝড়ের নাম কেন ‘আসানি’, অর্থ কী
তিনি বলেন, ‘আজ সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত এটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এই মুহূর্তে এটি কোন দিকে আঘাত হানবে সে বিষয়ে স্পষ্টভাবে বলা যাবে না। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী আপডেট দেওয়া হবে।’
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের ৬ বিভাগে বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মাঝে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৯৪ মিলিমিটার।
আগামী তিনদিন দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।