রোববার দুপুরে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই জনগণের সুবিচার পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। সকাল ৯টা বাজার পাঁচ মিনিট আগে অফিসে আসতে হবে। এ ক্ষেত্রে আইনজীবীদেরও সহযোগিতা করতে হবে। মানুষ টাকার অভাবে যেন সুবিচার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
.png)
তিনি আরো বলেন, আমরা ১৯৭১ সালের উপকারভোগী। দেশ স্বাধীন না হলে আমরা প্রধান বিচারপতি, বিচারপতি, ডিসি, এসপি, আইনজীবী হতে পারতাম না। তাই জনগণের বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বারের সভাপতি এটিএম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা বারের সাধারণ সম্পাদক বিজন কুমার বোস। পরে আদালতের নির্মাণাধীন মার্কেট এলাকা ঘুরে দেখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।