ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশি চিকিৎসকদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রাশিয়া 

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ৯ মে ২০২২
বাংলাদেশি চিকিৎসকদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রাশিয়া 
ফাইল ফটো

বাংলাদেশি চিকিৎসকদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রাশিয়া। রুশ ফেডারেশনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এ সুযোগ দেওয়া হচ্ছে।

রোববার ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ উল্লেখ করে এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে। 

Advertisement

এতে বলা হয়েছে, রুশ ফেডারেশনের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশি চিকিৎসকদের অনুশীলনের জন্য রাশিয়ায় ইন্টার্নশিপের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা গেছে, শিক্ষামূলক এ কার্যক্রমটির অর্থায়ন সম্পূর্ণরূপে রাশিয়ার পক্ষ থেকে করা হবে। এছাড়া চিকিৎসকদের ন্যূনতম খরচে বসবাসের সুবিধা, পাশাপাশি ভাষাগত সহায়তাও প্রদান করা হবে। 

দূতাবাস জানায়, ইন্টার্নশিপে অংশগ্রহণের জন্য আগ্রহী চিকিৎসকরা প্রয়োজনীয় সঠিক কাগজপত্রসহ দূতাবাসের মেইলে [email protected] যোগাযোগ করতে পারবেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চিকিৎসক
লিংক সফলভাবে কপি হয়েছে!