বুধবার (১৮ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
.png)
জানা গেছে, ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী অংশ নেবেন।
এর আগে প্রথম ধাপের পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।