বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ছয়জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে সারাদেশে নতুন কোনো ডেঙ্গুরোগী ভর্তি হয়নি।
.png)
বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৭ জন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা সর্বমোট ২৮২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৪ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।