ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চার জেলায় বইছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১২, ৮ জুন ২০২২
চার জেলায় বইছে তাপপ্রবাহ
ফাইল ছবি

দেশের চারটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া  যশোরে ৩৬.৬ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৩৬.২ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন> মাগুরা গিয়ে এসপি বাবুলের দুই সন্তানের জবানবন্দি নিতে নির্দেশ

Advertisement

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাব দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
 
পূর্বাভাসে আরো বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর দিয়ে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!