বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এ তথ্য জানিয়েছে। প্রথমে দুই রুটে চালু হচ্ছে বিআরটিসি আর শ্যামলী এন আর ট্রাভেলসের বাস চলাচল।
এতে বলা হয়, করোনার কারণে দুই বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করা হবে। দীর্ঘদিন পর বন্ধুপ্রতিম দুই প্রতিবেশী দেশের জনসাধারণের যাতায়াতের জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টায় মতিঝিল বিআরটিসির বাস ডিপোতে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।
.png)
বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, বাস সেবা বন্ধ রাখার আগে ভারত ও বাংলাদেশের মধ্যে ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা ও ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা রুটে বাস চলাচল করতো। তবে এবার আপাতত ঢাকা-কলকাতা-ঢাকা এবং আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা রুটে বাস চলাচল শুরু হবে।
শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ঢাকা থেকে সরাসরি কলকাতা বাস চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।