রোববার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিস উদ্বোধন করেন। এ সময় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল সাড়ে ১০টায় ও দুপুর ২টায় প্রশাসনিক ভবন-কলাভবন-টিএসসি-কাজী মোতাহার হোসেন ভবন-মোকাররম ভবন-কার্জন হল পর্যন্ত যাবে শাটল বাস এবং সকাল ১১টায় ও দুপুর আড়াইটায় কার্জন হল-মোকাররম ভবন-কাজী মোতাহার হোসেন ভবন-টিএসসি-কলাভবন-প্রশাসনিক ভবনে ফিরে আসবে।
.png)
এছাড়া, সকাল ১১টায় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে কার্জন হল পর্যন্ত একটি আপ ট্রিপ ও দুপুর ২টায় কার্জন হল থেকে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পর্যন্ত ডাউন ট্রিপ যাবে।