একেএম আব্দুল হামিদ ও বেগম সেলিমা জাহান স্মারক গবেষণা বৃত্তি তহবিল থেকে এ বৃত্তি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (CARASS) পরিচালক অধ্যাপক ড. আবদুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১ (এক) জন করে দুই অনুষদের ২ (দুই) জন পিএইচ.ডি. গবেষককে এই বৃত্তি প্রদান করা হবে। আগামী ২০২২ সালের ২২ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই গবেষণা বৃত্তির জন্য আগ্রহী প্রার্থীকে স্ব স্ব সুপারভাইজার ও সংশ্লিষ্ট অনুষদের (কলা ও সামাজিক বিজ্ঞান) ডিনের সুপারিশক্রমে ‘পরিচালক, উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARASS) টিএসসি কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে'র বরাবর আগামী ২০-০১-২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর জীবন বৃত্তান্ত, এক কপি ছবি ও গবেষণা প্রস্তাবনা/ গবেষণা কর্মের বিষয়বস্তু (সর্বোচ্চ ২ পৃষ্ঠার মধ্যে) সংযুক্ত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যে কোন বিভাগের অধীনে পিএইচ.ডি. পর্যায়ে গবেষণারত প্রার্থী যারা বিভাগীয় একাডেমিক কমিটিতে কমপক্ষে একটি পিএইচডি সেমিনার প্রদান করেছেন তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কমিটি কর্তৃক বাছাইকৃত প্রত্যেক গবেষক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা (দুই কিস্তিতে পরিশোধযোগ্য) গবেষণা বৃত্তি পাবেন। প্রথম কিস্তির (৫০%) টাকা পরিশোধের পর সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কের সুপারিশক্রমে দ্বিতীয় কিস্তির (অবশিষ্ট ৫০%) টাকা ২য় সেমিনার সম্পন্ন করার পর পরিশোধ করা হবে।