ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির হলে বিবাহিত ছাত্রীরা থাকতে পারবে কি-না সিদ্ধান্ত আজ 

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩৪, ২২ ডিসেম্বর ২০২১
ঢাবির হলে বিবাহিত ছাত্রীরা থাকতে পারবে কি-না সিদ্ধান্ত আজ 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিবাহিত ছাত্রীদের হলে থাকার যে বিধিনিষেধ এবং প্রচলিত যে নিয়ম তা বাতিলের দাবি জানিয়েছে আসছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আসন বণ্টন সম্পর্কিত নীতিমালা সংশোধনের দাবির প্রেক্ষিতে আলোচনায় বসছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। 

আজ বুধবার সন্ধ্যা ৬টায় বসবে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির নিয়মিত সভা। বৈঠকের আলোচ্যা বিষয় সম্পর্কে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গেলাম রব্বানী বলেন, বিবাহিত ছাত্রীদের হলে থাকার বিষয়ে বর্তমান নীতিমালা পর্যালোচনা এবং ছাত্রীদের দাবি বিবেচনায় নিয়ে আগামীকাল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

ছাত্রীদের পাঁচটি হলে আসন বণ্টন সম্পর্কিত নীতিমালায় বলা রয়েছে– কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!